সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জীবনমঞ্চ থেকে ওস্তাদ রাশিদ খানের চিরবিদায়

সংগৃহীত

নিউজ ডেস্ক

ভারতের শাস্ত্রীয় সংগীতের বিখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। শাস্ত্রীয় সঙ্গীতের জাদুকর খ্যাত ওস্তাদ রশিদ খানের বয়স হয়েছিল ৫৬ বছর। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ তার মৃত্যুর খবর প্রকাশ করেছে।প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ওস্তাদ রশিদ খানকে কিছুদিন আগে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় আজ মঙ্গলবার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। তবে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। ১৯৬৮ সালের ১ জুলাই ভারতের উত্তর প্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদ খানের। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতেও গান গেয়েছেন তিনি। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন রশিদ খান। সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…