শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা


নিউজ ডেস্ক

ঢাকাই সিনেমার ‘ম্যাডাম ফুলি’-খ্যাত চিত্রনায়িকা সিমলা। তার সাবেক স্বামী পলাশ আহমেদ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি-১৪৭ উড্ডয়নের পর ছিনতাই করতে গিয়ে নিহত হন। এ ঘটনা ২০২০ সালের। সে সময়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছিল বিমান ছিনতাইয়ের এই ঘটনা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো সেই ঘটনা নিয়ে আবারও কথা বলেছেন সিমলা। অভিনেত্রী বলেন, ‘পৃথিবীতে ভালোবাসার জন্য এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, বলতে পারি না। তবে আমি বিষয়টি নিয়ে গর্ব করছি না। কারণ এটি আমার জন্য কষ্টের।’

সিমলা আরো বলেন, ‘আমি চাই না কখনো আমার জন্য কেউ এসব করুক। বেঁচে থাকতে আর কখনো এমন ঘটনার মুখোমুখি হতে চাই না।
আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট।’

পুলিশের তদন্ত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চ পলাশকে বিয়ে করেন সিমলা। কিন্তু পলাশ তার আগের বিয়ের খবর অভিনেত্রীর কাছে গোপন রেখেছিলেন। পরে বিষয়টি জানতে পেরে একই বছরের ৬ নভেম্বর তাকে ডিভোর্স দেন সিমলা। ডিভোর্সের পর মূলত ‘হতাশা’ থেকে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ।

এ ঘটনায় সিমলাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ‘বিয়ের পর মনে হয়েছিল মানসিক সমস্যা আছে পলাশের। তাই ডিভোর্স দিই। তবে কী কারণে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন, তা বলতে পারছি না।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন