রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন সংগীতাঙ্গনের শ্রোতানন্দিত তারকা বেবী নাজনীন, মাহফুজ আনাম জেমস, মনির খান ও আসিফ আকবর।

এ চার তারকা আজ একসঙ্গে গাইবেন একমঞ্চে।বিজয় দিবস উপলক্ষ্যে দীর্ঘ ১৫ বছর পর বিএনপির উদ্যোগে একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায়।

ভিন্নদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের এ কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এ কনসার্টে আজ গাইবেন এ চারজনসহ একঝাঁক সংগীতশিল্পী।

দীর্ঘদিন দেশের মাটিতে গান গাইতে পারেননি আসিফ আকবর, বেবী নাজনিন ও মনির খান।

স্বৈরাচার হাসিনার শাসনামলে তাদের কালোতালিকা করে রাখা হয়েছিল।বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও নিজ দেশে তারা ছিলেন কোণঠাসা।

আজ প্রাণখুলে গাইবার দিন তাদের। এদিকে জেমসও দীর্ঘদিন পর দেশের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন।এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘সবার আগে দেশ। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যে এ কনসার্ট।

এতে গাইব, ভাবতেই ভালো লাগছে।’মনির খান বলেন, ‘দীর্ঘদিন পর দেশের বিজয় দিবসের কোনো কনসার্টে গাইতে পারছি এটাই আনন্দের। অনেক বছর পর মনে হচ্ছে আমরা স্বাধীন।

শিল্পীরা আজ মন-প্রাণ খুলে গাইতে পারছে।’সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আসিফ আকবর বলেন, সবার আগে বাংলাদেশ। আজ মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে থাকছি আমিও।

বিকাল চারটায় মঞ্চে উঠছি আপনাদের গান শোনাতে। দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে প্রাণের ও গানের মেলায় দেখা হবে।’নগর বাউল জেমস কনসার্টের শেষ আকর্ষণ হিসাবে মঞ্চে উঠবেন। এ কনসার্টে আরও গাইবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, কনকচাঁপা, কনা, ইমরান, প্রীতম, মৌসুমী, জেফার ও একদল লোকশিল্পী।

এ ছাড়াও থাকছে ব্যান্ড ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…