বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ক্যাটরিনাও কি মা হতে চলেছেন

সংগৃহীত

নিউজ ডেস্ক

মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মূলধারার ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে চলছে জোর চর্চা। গুঞ্জনটাও ছড়িয়েছে পাপারাজ্জিদের ক্যামেরা। সম্প্রতি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আর রাধিকার প্রাক্‌-বিয়ের আসরে উপস্থিত হন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আর তাঁর স্বামী অভিনেতা ভিকি কৌশল।

তবে প্রাক্‌-বিয়ের এলাহি উৎসব শেষ করে জামনগর থেকে ফেরার পথে ভিন্ন লুকে দেখা গেল ক্যাটরিনাকে। হালকা গোলাপি রঙের ঢিলেঢালা আনারকলি পরে স্বামীর হাত ধরে হেঁটে যাচ্ছেন ক্যাটরিনা। মনে হচ্ছিল, একটু সচেতনভাবেই স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছেন অভিনেতা। পোশাকের সঙ্গে বিশাল ওড়না জড়িয়ে রেখেছেন নায়িকা। সামাজিক মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। আর তা দেখেই ক্যাটরিনা–ভক্তদের সন্দেহ, মা হতে যাচ্ছেন অভিনেত্রী।

যদিও গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশল কেউই। শুধু ক্যাটরিনা কাইফ নন, অভিনেত্রী পরিণীতি চোপড়াও একই পথে হাঁটতে চলেছেন বলেও জোর গুঞ্জন উঠেছে। বিমানবন্দরে পরিণীতির ঢিলেঢালা পোশাক পরা ছবি-ভিডিও ভাইরাল হতেই চারদিকে হইহই-রইরই কাণ্ড। মাত্র ৫ মাস আগেই রাজনৈতিক নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। বলিউডে নায়িকাদের মা হওয়ার গুঞ্জনকেই এখন সত্যি বলে ধরে নিচ্ছেন নেটিজেনরা। কিছুদিন আগে গুঞ্জনের জেরেই তড়িঘড়ি করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এখন শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই দম্পতি। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে যাচ্ছেন বলিউডের আরেক অভিনেত্রী আনুশকা শর্মা। সবার প্রথমে পাপারাজ্জিদের চোখেই পড়ে বিষয়টি। দ্বিতীয় সন্তান অকার জন্মের পাঁচ দিন পরই সবাইকে সুখবর দেন বিরাট-আনুশকা দম্পতি। তবে ক্যাটরিনা ও পরিণীতিদের মা হতে যাওয়ার খবর কতটুকু সত্যি, তা সময়ই বলে দেবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…