শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

খুব শীঘ্রই বিয়ে করছেন মেহজাবীন, পাত্র কে?


নিউজ ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার কাজ দিয়েই দর্শক ভক্তের হৃদয়ে থাকেন। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এলে মুচকি হেসে সামলে নেন পরিস্থিতি। তবে অনেক দিন ধরেই গুঞ্জন নির্মাতা রাজীবকেই বিয়ে করবেন তিনি। এবার আনুষ্ঠানিকতার পথে হাঁটতে যাচ্ছেন এ জুটি।

খুব শিগগির মেহজাবীন ও রাজীব তাদের আনুষ্ঠানিক সম্পর্কের ঘোষণা দেবেন। আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরের এক রিসোর্টে হতে যাচ্ছে তাদের গায়ে হলুদ। একই জায়গায় ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতাও।

এখন সে আয়োজনেরই দাওয়াত কার্যক্রম চলছে বলেই সূত্র জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনা সাড়া মেলেনি।

২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে।

২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় নির্মাতাদের একজন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন