বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মায়ের সেবার জন্য চলচ্চিত্র থেকে দূরে ছিলাম: বাপ্পী চৌধুরী

সংগৃহীত

নিউজ ডেস্ক

ঢাকাই সিনেমার ‘সুলতান’ খ্যাত নায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা সম্প্রতি অনন্তলোকে পাড়ি জমিয়েছেন। মাকে হারানোর পর থেকে বাপ্পী যেন কিছুটা নিষ্প্রাণ হয়ে আছেন। মা হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না তিনি।

আগের মতো সবার সঙ্গে কথাও খুব একটা বলছেন না বাপ্পী। তবে মায়ের পরলোক গমনের পর থেকেই ধর্মীয় আচার-রীতি পালন করতে সময় কাটছে তার। বাপ্পীর সঙ্গে আলাপকালে এমনটাই জানা যায়। এ প্রসঙ্গে বাপ্পী জাগো নিউজকে বলেন, ‘আমি যৌথ পরিবারে বড় হয়েছি। পরিবারের অনেক সদস্যের সঙ্গে বড় হলেও মা-ই ছিলেন আমার সবচেয়ে প্রিয়, কাছের মানুষ। ছোটবেলা থেকেই পরিবার কেন্দ্রিক ছিলাম। বিশেষ করে আমার সবকিছু মাকে ঘিরে ছিল। বলতে পারেন তিনিই ছিলেন আমার পৃথিবী।

মা অসুস্থ হয়ে পড়ার পর তার সেবা-যত্ন করাই ছিল আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে আমি আর কিছু ভাবতে পারিনি। সার্বক্ষণিক মায়ের সঙ্গে থাকার জন্য আমার চলচ্চিত্রের কাজ থেকে দূরে ছিলাম। এক কথায় বলতে পারেন, মায়ের সেবার জন্য চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। কিন্তু মা আজ আমাদের মাঝে নেই।’ বলতে বলতে বাপ্পীর কণ্ঠ ভারী হয়ে আসে। এরপর কিছুটা স্বাভাবিক হয়ে বাপ্পী বলেন, ‘মা লোকান্তরিত হওয়ায় ধর্মী আচার পালন করতে ব্যস্ত সময় যাচ্ছে। তাই কারও ফোন ধরতে পারছি না। এর আগে মাকে নিয়ে চিকিৎসার জন্য ডাক্তারে কাছে সময় দিতে হত, তাই ফোন ধরতে পারতাম না। যখন ফ্রি হয়েছি, দেখা গেছে তখন অনেক রাত হয়ে গিয়েছে- তাই ফোন দিতে পারি নাই। ফলে অনেকে আমার প্রতি বিরক্ত হয়েছেন। কেউ কেউ আমাকে ভুল বুঝেছেন।’

আবারও কাজে ফেরা বিষয়ে বাপ্পী বলেন, শিগগির আবারও পুরোদমে কাজে ফিরব। এজন্য একটু সময় লাগবে। শেষ সময় তো মায়েরর সঙ্গে কাটিয়েছি, মা আমার কাছে সন্তানের মতো ছিল। মৃত্যর আগে হাসপাতালে মাকে আমি কোলে করে নিয়ে গিয়েছি। এই স্মৃতি ভুলতে পারছি না। আমার স্বাভাকিব হতে আরও কিছুটা সময় লাগবে।’ বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এছাড়া তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’ সহ কয়েকটি সিনেমা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…