রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ফেনীতে লুট হওয়া ১১ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৬

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

ফেনীতে দিনে-দুপুরে স্বর্ণের দোকান থেকে লুট হওয়া ৭৫ ভরি স্বর্ণের মধ্যে ১১ ভরি ৪ আনা স্বর্ণ ও নগদ ১ লাখ ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। রোববার দপুর ১২টার দিকে ফেনীর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান। তিনি জানান, গত ১১ জানুয়ারি ফেনী সদরের আলাদিন জুয়েলার্স থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়া হয় দোকান ভেঙে। পরে রাতে জুয়েলার্সের মালিক ফেনী মডেল থানায় মামলা করেন।

পুলিশ সুপার জানান, ফেনীর পুলিশ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা, সিএমপি চট্রগ্রামের বাকুলিয়া থানা ও কুমিল্লা জেলার মুরাদনগর, হোমনা, দেবিদ্বারসহ অন্যান্য এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ওই স্বর্ণালঙ্কার ও টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলাউদ্দিন (৩০), মো. ফরহাদ (৩৯), মো. বাদশা চৌধুরী (২৩), মো. সজিব সুমন ওরফে শুক্কুর (২৬), মো. মিজান (২৮), মো. শফিক প্রকাশ সোহেল ওরফে দাঁতলা শফিক (৩২)। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…