রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাইবান্ধায় বিদেশি মদসহ যুবলীগ নেতা গ্রেফতার

সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক

গাইবান্ধায় ২৬ বোতল বিদেশি মদসহ মো. মারুফ হাসান (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মারুফ হাসান গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের মো. দুলু মিয়ার ছেলে। তিনি কামারজানী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক বেলে জানা গেছে। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে কামারজানী এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এসময় ২৬ বোতল বিদেশি মদসহ হাতেনাতে মারুফ হাসানকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, মারুফ হাসান দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। সকালে তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু বকর কাজল বলেন, মারুফ হাসান কামারজানি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। কিছু আগে শুনলাম তাকে মাদকসহ র‌্যাব গ্রেফতার করেছে। জেলা যুবলীগ নেতাদের সঙ্গে কথা বলে তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…