বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত ২৫

সংগৃহীত

নিউজ ডেস্ক

হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। এসময় নেতাকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। সোমবার (১ জানুয়ারি) বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান। তিনি জানান, নেতাকর্মীদের হামলায় ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। স্থানীয়রা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করেন। এসময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এসময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেতাকর্মীদের ধাওয়া করে। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জিললুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শান্তিপূর্ণ র্যালি বের করি। এসময় পুলিশ আমাদের ওপর হামলা চালালে ১৫ নেতাকর্মী আহত হন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…