রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঢাকায় ফিরেছেন পিটার হাস

ফাইল ছবি

মোঃ জমশেদ আলী


আন্তজার্তিক নিউজ ডেক্স 

ঢাকায়-ফিরেছেন-পিটার-হাসপিটার ডি হাস। ফাইল ছবি তফসিল ঘোষণার আগে আগে নির্বাচন ঘিরে পিটার হাস সংলাপের প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যেতে থাকলে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের কাছেও যান তিনি। তবে দলটির পক্ষ থেকে পরে জানানো হয়, সংলাপের সময় শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কার কলম্বো সফর শেষে ফিরলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। আসন্ন নির্বাচনের তফসিল ঘেষণার পর দিন গত ১৬ নভেম্বর ঢাকা ত্যাগ করা পিটার হাস সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর-ইউএল-১৮৯) একটি বিমানে ঢাকায় ফিরেছেন। তবে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তফসিল ঘোষণার আগে আগে নির্বাচন ঘিরে পিটার হাস সংলাপের প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যেতে থাকলে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের কাছেও যান তিনি। তবে দলটির পক্ষ থেকে পরে জানানো হয়, সংলাপের সময় শেষ হয়ে গেছে। এরই মধ্যে তথ্য ছড়িয়ে পড়ে, পিটার হাস যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তবে ১৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…