রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইসরায়েলের সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলের উত্তরে সেনা সদর দফতরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেক্স

ইসরায়েলের উত্তর অংশে সেনাঘাঁটিতে বিস্ফোরক ড্রোন হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছেন। এর পাল্টা জবাবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। হিজবুল্লাহ জানায়, ইসরায়েলের হামলায় গত সপ্তাহের শেষের দিকে বৈরুতে হামাসের ডেপুটি নেতা সালেহ আল-আরৌরি এবং সোমবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কমান্ডার বিশাম হাসান তাবিল ওরফে জাওয়াদ নিহত হয়েছেন।

তাদের প্রতিশোধের অংশ হিসেবে ইসরায়েলের সাফেদে সেনা সদর দফতরে এই ড্রোন হামলা চালিয়েছে তারা। নাম প্রকাশ না করার শর্তে লেবাননের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ওই কমান্ডারের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। হিজবুল্লাহর অভিযানের সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামাসের হামলার কারণে শুরু হওয়া যুদ্ধের তিন মাস পর এই প্রথম সংগঠনটি সাফেদে আক্রমণ করেছে।

যেটি যুদ্ধবিগ্রহ সীমান্ত থেকে প্রায় ১৪ কিলোমিটার (৮ মাইল) দূরে অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ইসরায়েলের উত্তর অংশে তারা আকাশ হামলা চালিয়েছে। এতে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা আহত-নিহত হওয়ার ঘটনা ঘটেনি।

তবে হিজবুল্লাহ ঠিক কোথায় হামলা করেছে, তা ‍সুনির্দিষ্ট করে বলেননি এই মুখপাত্র। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর উপনেতা নাইম কাসেম বলেছেন, তার দল লেবানন থেকে যুদ্ধ প্রসারিত করতে চায় না। কিন্তু যদি ইসরায়েল এটি সম্প্রসারিত করে, তাহলে ইসরায়েলকে নিরস্ত্র করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অনিবার্য। গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে।

এই তিন মাস ধরে সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষে লেবাননে হিজবুল্লাহর ১৩৫ যোদ্ধাসহ ১৮০ জনের বেশি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির ৯ জন সেনাসদস্য ও অন্তত চার জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…