বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাজায় ২৪ ঘণ্টায় ১৯০ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক


ইসরাইলের বর্বর হামলায় গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯০ ফিলিস্তিনির প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও ৩৪০ জন। খবর আল-জাজিরার গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে শুরু হওয়া প্রাণঘাতি ইসরাইলি হামলায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ২৯৫ জনে। একই সময়ে হামলায় আরো ৬৩ হাজার মানুষ আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য দিয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

জাতিসংঘ বলছে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরাইলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।

এদিকে অবরুদ্ধ গাজার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯৪ অধ্যাপককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া আরও কয়েকশ শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী গাজা সংঘাতে নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক বিবৃতিতে জানিয়েছে, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবেই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের বাড়ি-ঘরে হামলা চালানোর আগে কোনো ধরনের সতর্কতাও জারি করা হচ্ছে না।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…