রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এই হামলার তথ্য আগে থেকে জানতে এবং প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল।

এবার ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারোন হালিভিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ব্যর্থতার দায়ভার নিয়েছেন মেজর জেনারেল আহারোন হালিভিয়া।

এ কারণে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পরবর্তী গোয়েন্দাপ্রধান দায়িত্ব নিলে তাঁর পদত্যাগ কার্যকর হবে। এর আগে পদত্যাগ করে একটি চিঠি দিয়েছেন মেজর জেনারেল আহারোন হালিভিয়া।

এতে তিনি বলেন, গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তিনি ঠিকঠাক তথ্য জানতে পারেননি। এ কারণে হামলাটা হয়েছে। এর মধ্য দিয়ে হামাসের হামলার পর এই প্রথম কোনো জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন।

ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি ও বিদেশি নিহত হয়েছে বলে জানা যায়। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এখনো সেই হামলা চলছে। এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…