সোমবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আফগানিস্তানে মসজিদের ভেতরে হামলা নিহত ৬

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

আফগানিস্তানের একটি মসজিদের ভেতরে গুলিতে ৬ জন নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিশেহ শহরের একটি মসজিদে এই হামলা হয়। হামলাকারী একজন বলে জানা গেছে।

তালেবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন একজন।

দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা বাখতারও একই তথ্য জানায়। আরেক সংবাদমাধ্যম টোলো নিউজ বলছে, মসজিদটি শিয়া সম্প্রদায়ের।

গুলিতে মসজিদের ইমামও নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস। মসজিদে হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে, ওই এলাকায় বড় হুমকির নাম আইএসআইএল। এর আগে শিয়াদের ওপর হওয়া বেশিরভাগ হামলাতেই তারা জড়িত ছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…