রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন আহমাদিনেজাদ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সম্প্রতি তাঁর সমর্থকেরা প্রেসিডেন্টের বাড়ির সামনে জড়ো হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দাবি জানালে আহমাদিনেজাদ বলেন, তিনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিত রাইসি। এরপর অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। পরে তিনি ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

ওই নির্বাচনকে সামনে রেখে আহমাদিনেজাদের সমর্থকেরা তাঁকে প্রেসিডেন্ট প্রার্থী হতে অনুরোধ করেন। ইরানের পার্লামেন্টেও সাবেক এই প্রেসিডেন্টের বেশ কিছু সমর্থক রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন আহমাদিনেজাদ।

আহমাদিনেজাদের সমর্থকেরা তাঁর এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছে। সমর্থকদের দাবি,  ইরানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের একজন আহমাদিনেজাদ। তাঁর পুনরায় প্রেসিডেন্ট হওয়া উচিত।

মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এরপর ২০১৭ ও ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করেছিল দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…