বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

লেবাননে হামলার ব্যাপারে ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

লেবাননে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে ইসরাইলকে অপ্রত্যাশিত পরিণতির বিষয়ে সতর্ক করেছে ইরান।

শনিবার (২৭ জুলাই) গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১০ থেকে ২০ বছর বয়সি অন্তত ১২ জন কিশোর-তরুণ নিহত হন।

শনিবার (২৭ জুলাই) ইসরাইল অধিকৃত গোলাম মালভূমি এলাকায় রকেট হামলার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১০ থেকে ২০ বছর বয়সি অন্তত ১২ জন কিশোর-তরুণ নিহত হন। এ হামলার জন্য ইসরাইল হিজবুল্লাহকে দায়ী করেছে। তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে।

রোববার ইসরাইল জানিয়েছে, রাতে ইসরাইলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের ডিপো ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।

লেবাননে ইসরাইলের বিমান হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইহুদিবাসী শাসকের যেকোনো নির্বোধ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও যুদ্ধের পরিধিকে আরও বিস্তৃত করতে পারে। তিনি ইসরাইলকে অপ্রত্যাশিত পরিণতির সম্পর্কেও সতর্ক করেন।

এর আগে গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলার জবাব দিতে বিলম্ব করবে না ইসরাইল। এর জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে।

গত বছরের অক্টোবরে গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরাইলি বাহিনী। এর প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের সীমান্ত সংলগ্ন এলাকায় হামলা চালায়, পাল্টা হামলা চালায় তেল আবিবও। এর পর থেকে দুপক্ষের হামলা পাল্টা হামলা চলছে। নতুন করে গোলান মালভূমির হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…