বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রতিদিন কয়েক কিলোমিটার করে ইউক্রেনের জায়গা দখল করছে রাশিয়া’


নিউজ ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে রাশিয়ার সেনারা। প্রতিদিন ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েক বর্গ কিলোমিটার করে জায়গা দখল করছে তারা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার পর থেকে এই সংঘাতে এর আগে এত দ্রুত জায়গা দখল করতে পারেনি রাশিয়া।

একটি স্কুলের অনুষ্ঠানে সোমবার কথা বলার সময় ভ্লাদিমির পুতিন এসব মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেনের ১৮ শতাংশ এলাকা দখল করে আছে রুশ সেনারা। দীর্ঘদিন ধরেই তারা পূর্বাঞ্চলের আরও গভীরের দিকে এগিয়ে যাচ্ছে।

সম্প্রতি রাশিয়ায় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। গত ৬ আগস্ট ঢুকে পড়ে কুরস্ক এলাকায়। এর মধ্যেই সম্প্রতি রাশিয়ার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বাদ যায়নি মস্কোও। এ সময়ে পুতিন এমন মন্তব্য করলেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘দীর্ঘদিন ধরে দনবাসে (অঞ্চল) আক্রমণভাগে আমাদের তেমন গতি ছিল না। এখন আমরা ২০০ বা ৩০০ মিটার এগিয়ে যাওয়ার কথা বলছি না ... রাশিয়ান সশস্ত্র বাহিনী ইতিমধ্যে ২০০-৩০০ মিটার নয় বরং বর্গ কিলোমিটার করে এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আসছে।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…