রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিশ্ববাজারে কমছে চালের দাম


নিউজ ডেস্ক

বিশ্ববাজারে কমতে শুরু করেছে চালের দাম। বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারত সম্প্রতি সেদ্ধ চালের ওপর থেকে রফতানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরই চালের দাম কমতে শুরু করে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে থাইল্যান্ডের চাল রফতানির গড় মূল্য টনপ্রতি ৫২৯ ডলারে নেমে এসেছে, যা আগের মাসের চেয়ে ৮ শতাংশ কম। এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে থাই চালের রফতানিমূল্য ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। সে তুলনায় এখন দাম কমেছে ২১ শতাংশ। সেই সঙ্গে ভারতেও ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ৪৫০ থেকে ৪৮৪ ডলার, গত বছরের আগস্টের পর যা সর্বনিম্ন। ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম আগের সপ্তাহে ছিল টনপ্রতি ৪৬০ থেকে ৪৯০ ডলার।

ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, গত সপ্তাহে দেশটিতে চালের দাম জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ভিয়েতনামে গত বৃহস্পতিবার ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৫৩২ ডলারে বেচাকেনা হয়েছে, গত সপ্তাহে যা ছিল ৫৩৭ ডলার।

অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে গত বছরের জুলাইয়ে চাল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। ফলে গত এক বছরের কম সময়ের মধ্যে চালের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে যায়।

জাপানের আন্তর্জাতিক কৃষি বিজ্ঞান গবেষণা কেন্দ্রের গবেষক মাইইউকি আইয়ামা বলেন, বৈশ্বিক চালের বাজার নিয়ন্ত্রণে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০২২-২৩ অর্থবছরে ভারত ২০.২৫ মিলিয়ন ডন চাল রফতানি করে, যা বৈশ্বিক চাহিদর ৩৭ শতাশং। এরপরই এ তালিকায় রয়েছে থাইল্যান্ড এবং ভিয়েতমান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…