বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

সংগৃহীত

নিউজ ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে দাদার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ছয়দিন পরে পার্শ্ববর্তী এলাকার মাঠের মধ্যে একটি মেহেগুনি বাগান থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হল শাহিন আলী (১১) নামের এক স্কুল ছাত্রের মরাদেহ। শাহিন আলী উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ও একই গ্রামের প্রবাসী সানের আলীর ছেলে।

অর্ধগলিত ওই মরাদেহটির পরনের জামা-কাপড় দেখে এটি স্কুল ছাত্র শাহিনের মরাদেহ বলে নিশ্চিত করেছেন তার পরিবার। ওই স্কুল ছাত্রের পরিবার ও এলাকাবাসী জানায় (গত ১১ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে স্কুল ছাত্র শাহিন আলি তার দাদার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে শাহিনকে না পেয়ে পরদিন (১২ ডিসেম্বর) দৌলতপুর থানায় একটি জিডি করে তার পরিবার। পরিবারের লোকজনের ধারণা ভ্যান গাড়িটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা শাহিনকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে দিয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কৃষি কাজ করতে যাওয়ার সময় মরাদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরাদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মরাদেহটি পচে যাওয়ার কারণে পরিচয় নিশ্চিত করতে পারছেন না বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তবে মরাদেহটি স্কুল ছাত্র শাহিনের বলে নিশ্চিত করেছেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাকি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল-মুরাদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…