রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় সেনা সদস্যকে মারপিটের অভিযোগ

ছবি: অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য

মোঃ সোহেল রানা

নওগাঁর মান্দায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার ভারশোঁ ইউপির উপ-শহর বাজার এলাকায়।

মারপিটের স্বীকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আপেল মাহমুদ (৩৪) ভারশোঁ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন, ভারশোঁ গ্রামের আলিমুদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৬০), ছেলে সাদ্দাম হোসেন (৩০), মেয়ে বিলকিস বেগম (২৭), ছেলে আমজাদ হোসেন ওরফে বাবু (৩৫) এবং এর স্ত্রী ধলী বেগম (৩২)।

অভিযোগ সুত্রে জানাগেছে,পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে অভিযুক্তরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ভারশোঁ উপশহর বাজারের একটি চা-দোকানে অবরুদ্ধ করেন।একপার্যায়ে তারা ধারালো চাকু বের করে হত্যার হুমকি প্রদান করে চড় থাপ্পড় মারেন।

এসময় তাদের সৌরগোলে পূর্ব থেকে ওৎপাতিয়া থাকা বিলকিস,সুফিয়া ও ধলী বেগম নামে কয়েকজন মহিলা লাঠিসোটা নিয়ে এসে এলোপাতাড়ি মারপিট করে এবং তার গলায় থাকা ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ও পকেটে থাকা নগদ ৩৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

এসময় ১নং অভিযুক্ত সাদ্দাম হোসেনের হাতে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দ্যেশে গলায় আঘাত করিলে ডান হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে হাতের মধ্যমা আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়।

এমতাবস্থায় স্থানীয়রা আহত আপেল মাহমুদকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করান। এঘটনায় আহত আপেল মাহমুদ ৫ জনসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…