বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় ইউপি সদস্যদের অভিযোগের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ছবি: সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় ১০ ইউপি সদস্যদের আনিত মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল সংবাদ সম্মেলন করেছেন। 

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার কুসুম্বা  সীমানা কফি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন তার কোন ভিত্তি নেই।

ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল আরো বলেন,, হাটবাজার উন্নয়ন,বাজারে সিসি ক্যামেরা স্থাপন,বলপূর্বক চেকে স্বাক্ষর, লাঠিয়াল বাহিনী তৈরি করে এলাকায় ত্রাস সৃষ্টি,টিআর,কাবিখা,কাবিটা,ট্রেড লাইসেন্স,পরিষদে মসজিদ নির্মাণ, সদস্যদের বেতন না দেওয়া,খাদ্যবান্ধব কর্মসুচিসহ প্রত্যেক প্রকল্পে কাজে অনিয়ম দূর্নীতির উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন ১০ ইউপি সদস্য। যাহা বাস্তবতার সাথে কোন মিল নেই। 

ইউপি চেয়ারম্যান আরো বলেন,অধিকাংশ প্রকল্পের সভাপতি (পিআইসি) ইউপি সদস্যরা নিজেই।আমি শুধু দেখভাল করেছি। প্রকল্পে অনিয়ম দূর্নীতি হলে তারাই দায়ী। তবে কোন কাজে অনিয়ম হয়নি বলে তিনি দাবী করেন। আমি চক্রান্তের স্বীকার হয়ে ইউনিয়ন পরিষদে যেতে পারছিনা। এ কারণে ইউনিয়নবাসীর কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। অচিরেই এই পরিস্থিতি থেকে পরিত্রান চান এই চেয়ারম্যান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…