রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় এলজিইডি সিও'র বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

ছবি: আবুল কাসেমের

নওগাঁ প্রতিনিধি

এলজিইডির অফিসের কমিউনিটি অর্গানাইজার (সিও) আবুল কাসেমের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

তিনি মান্দা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে কর্মরত থেকে (পিআরএল) অবসরে গেছেন। বর্তমান সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা মেরামত ও সংস্কার কাজের ২০জন (আরএমপি,এলসিএস) মহিলারা সিও আবুল কাসেমের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য, দূর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সুত্রে জানাগেছে, সিও আবুল কাসেম এলজিইডি অফিসে কর্মরত থাকা অবস্থায় রাস্তা সংস্কার ও মেরামত কাজে নিয়োজিত আরএমপি ও এলসিএস মহিলাদের নিকট থেকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি তিনি অবসরে যাওয়ার পূর্বে এসব কাজের মহিলাদের নিকট আবারো নতুন করে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেক  নিকট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত আবুল কাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, এগুলো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কারো নিকট থেকে কোন টাকা গ্রহণ করিনি।

এব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) প্রকৌশলী শাইদুর রহমান মিঞা বলেন, ইতিপূর্বে এ সংক্রান্ত  বিষয়ে একটি অভিযোগ হয়েছিল। আবার নতুন করে অভিযোগ হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…