বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় এক যুবককে কুপিয়ে হত্যা


নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শরিফ (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। 

গতকাল রাতে সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউপির তুড়ুকবাড়িয়া আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফ কশব ইউপির তুড়ুকবাড়িয়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

আসামীরা হলেন, একই এলাকার প্রতিবেশী আহম্মদ আকন্দের ছেলে সুলতান আকন্দ (২২),  জিয়াউর রহমানের ছেলে পারভেজ (২২), স্ত্রী পারুল বিবি (৪২), মৃত রিয়াজ উদ্দীন আকন্দের ছেলে অহম্মদ আলী আকন্দ (৫৭) ও তার স্ত্রী সেলিনা ওরফে সেলি (৪৫)। 

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (৪ জুলাই) তুড়ুকবাড়িয়া হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধ নিরসনে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।ওই ঘটনার জের ধরে আসামীরা নিহত শরিফকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযুক্তরা তাকে হত্যার জন্য ধারালো হাসুয়া নিয়ে উৎপেতে বসে ছিলেন।

জানা গেছে, নিহত শরীফ তড়ুকবাড়িয়া জানবক্সের মোড় চা-পান খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তার উপস্থিতি টের পেয়ে আসামীরা  পিছন দিক থেকে ধারালো হাসুয়া দিয়ে কোপ দেয়।

এসময় আহত শরিফ বাঁচার জন্য দৌড় দিলে সে রাস্তার পড়ে যায়। তখন আসাসীরা নিহত শরিফের ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। 

নিহত শরীফকে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি পথেই মারা যান। শরিফ হত্যার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন এসময় ঘটনাস্থল থেকে ৪নং আসামী সেলিনা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করেন।।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ময়না তদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় ৫ জনকে আসামী করে নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…