বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

ছবি: সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংগ্লন্ন মোহনপুর বাজারে প্রদক্ষিণ করে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামানসহ উপজেলার মৎস্যজীবিরা।

আলোচনা সভায় মৎস্য চাষের পদ্ধতি ও মাছের উপকারিতা নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্বারক ক্রেস্ট বিতরণ করা হয়।

এদের মধ্যে গুণগতমানের রেণু উৎপাদনে সম্মাননা স্বারক পান সাবের আলী, গুণগতমানের পোনা উৎপাদনে সম্মাননা স্বারক পান আলমগীর হোসেন মেম্বার, গুণগতমানের কার্ভ উৎপাদনে সম্মাননা স্বারক আয়নাল উদ্দিনকে প্রদান করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…