রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইউপি সদস্যকে গুলির পর গলা কেটে হত্যা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

নরসিংদীতে দিনদুপুরে এক ইউপি সদস্যকে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ইউপি সদস্যের নাম রুবেল মিয়া ওরফে বডি রুবেল। তিনি নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবংতিনি ভৌয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, রুবেল দুপুরে পাকুড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারে করে আসা কয়েকজন তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়েন।

এতে গুলিবিদ্ধ হয়ে রুবেল মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা বুকের ওপর বসে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি সূত্র বলছে, “বিগত আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে রুবেল আহাম্মেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ইমরুল। ওই সময় দুই প্রার্থীর মধ্যে একাধিক বার হামলা, মামলা ও ভাচুরের ঘটনা ঘটে। ওই নির্বাচনে কেন্দ্রে প্রভাব খাটিয়ে রুবেল বিজয়ী হন বলে অভিযোগ ওঠে। এনিয়ে ইমরুলের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু জানান, পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে ছুটে এসেছি।

নির্বাচন কেন্দ্রীক বিরোধ নাকি অন্য কোনো শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনার সতত্যা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন