সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টাঙ্গাইলে হোস্টেলে মিললো ছাত্রীর ঝুলন্ত মরদেহ


নিউজ ডেস্ক

টাঙ্গাইলে নিশাদ সাদিয়া তুন্না (২১) নামে ম্যাটসের (মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) ম্যাটসের হোস্টেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিশাদ সাদিয়া তুন্না কুড়িগ্রামের ফুলকুমার গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। নিশাত ম্যাটসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এসময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘খবর পেয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এসময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।’

এ ব্যাপারে ম্যাটসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সানজিদা আক্তার বলেন, ‘নিশাত ও তার এক সহপাঠী হোস্টেলের একটি রুমে থাকতেন। ঘটনার দিন তিনি অন্য রুমে একা থাকার জন্য চলে যান। পরে সকালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…