সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী


নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার একটি দোতলা ভবনে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, মিজানুর রহমান (২৮) ও তার স্ত্রী সাবিনা বেগম (২৫)।

শনিবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে।

তাদের নিয়ে আসা সাবিনা বেগমের বড় ভাই সোহেল রানা জানান, আমার বোন ও ভগ্নিপতি দুজনই একটি পোশাক কারখানায় কাজ করতো। আজ ভোরের দিকে রান্নাঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসের মধ্যেই রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে আগুনের ঘটনা ঘটে। এতে আমার বোন ও ভগ্নিপতি দুজনেই দগ্ধ হন। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে ভর্তি করি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আশুলিয়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে আমাদের এখানে দুইজন এসেছেন। মিজানুর রহমানের শরীরের ২০ শতাংশ দগ্ধ ও সাবিনা বেগমের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…