মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় ৮ গরু জব্দ


নিউজ ডেস্ক

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় ৮টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২০ জুলাই) দুপুরে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার আচকিপাড়া এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, রাতের আঁধারে ভারত থেকে গরুগুলো বাংলাদেশে আনার চেষ্টা করছিল চোরাকারবারি চক্র। সীমান্তের আচকিপাড়া এলাকা দিয়ে প্রবেশের সময় বিজিবির টহল দলের নজরে আসে। এসময় পাচারকারী চক্রকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায় তারা। তবে জব্দ করা হয় ভারতীয় ৮ গরু। এগুলোর বাজারমূল্য ৫ লাখ ২০ হাজার টাকা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…