মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইঞ্জিনচালিত নৌকা থেকে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ


নিউজ ডেস্ক

সুনামগঞ্জে যৌথ অভিযানে রক্তি নদী থেকে একটি স্টিলের নৌকায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। রোববার (২০ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবির তথ্য অনুযায়ী, জেলার রক্তি নদী দিয়ে ভারতীয় অবৈধ পণ্য পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবি বিশেষ অভিযান চালায়। এসময় রক্তি নদী থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ৪২৫ পিস সিরামিক কাপ-পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, দুই লাখ ১০ হাজার জিলেট ব্লেড ও ৬০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

অভিযানে শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের লে. তালহা জোবায়ের ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…