রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নির্বাচনের আগেই পরিকল্পনার কাজ শেষ করতে চায় বিএনপি- আমীর খসরু


নিউজ ডেস্ক

রাষ্ট্র পরিচালনার জন্য যেসব পরিকল্পনা দরকার নির্বাচনের আগেই সেগুলো বিএনপি শেষ করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৩১ জুলাই) রংপুরে চেম্বার ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা পালানোর পর থেকে মানুষের মনে বিশাল পরিবর্তন এসেছে। মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী, প্রত্যাশা অনেক বেশি।‌ যারা এই আকাঙ্ক্ষা, প্রত্যাশা ধারণ করতে পারবে না, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা রাজনৈতিক দল হোক আগামীর বাংলাদেশে তাদের কোনো ভবিষ্যৎ নেই।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের দলের থেকে মানুষের জন্য কাজ করতে হবে। তাদের ধৈর্যচ্যুতি যে কোনো সময় হয়ে যাবে। বাংলাদেশের মানুষের খুব বেশি ধৈর্য আর নেই। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়, সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ। কথার বাংলাদেশ নয়, বাস্তবায়নের বাংলাদেশ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমরা পাই, জনগণ যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে, সেজন্য নির্বাচনের আগেভাগেই পরিকল্পনার কাজ আমরা সম্পন্ন করতে চাই। যাতে প্রথম দিন থেকে, যেদিন শপথ নেবে সেদিন থেকেই যেন আমরা সিদ্ধান্ত নিতে পারি। কোনো অপেক্ষা নেই। এখানে অপেক্ষা করার সময় নেই, মানুষের ধৈর্য নেই। এটা অনুধাবন করে আমরা প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপির নতুন ভাবনা রাজনীতিকে গণতান্ত্রিক করার পাশাপাশি অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থনীতি যদি গণতান্ত্রিক না হয় তাহলে রাজনীতি চলতে পারবে না। অর্থনীতি হবে সবার জন্য মুক্ত। কোনো একটি বিশেষ গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ থাকবে না। একদলীয় থেকে সবার জন্য হবে মুক্তবাজার অর্থনীতি। এজন্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, কৃষকের মনোভাব জানতে এসেছি।

আমীর খসরু বলেন, রংপুরে কাজের সুযোগ নেই। রংপুরের মানুষকে রংপুরে রাখতে হলে হস্তশিল্প, তাঁত শিল্পের বিকাশ ঘটাতে হবে। বিশ্বজুড়ে এই শিল্পের অপার সম্ভাবনা। মিল ফ্যাক্টরির চেয়ে এসব পণ্যের দাম বেশি। বিগত দিনে কেউ এসব নিয়ে চিন্তা করেনি।

আইটি রিলেটেড ব্যবসা করতে বিশ্বের অনেক কোম্পানির সঙ্গে যোগাযোগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, রংপুরে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হবে। কোথাও যেতে হবে না। বাড়িতে বসে কাজ করতে পারবে ছেলে-মেয়েরা। একটা রেস্টুরেন্টে করতে ১৭টা অনুমোদন লাগে। এটা কোনো দেশ হতে পারে? একটা জায়গায় গিয়ে হবে অনুমোদন। অনলাইনে ঘরে বসে সব হবে। যেন সরকারি অফিসে গিয়ে হয়রানির শিকার হতে না হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে উল্লেখ করে আমীর খসরু বলেন, সরকারের অনেক কাজ পাবলিকলি ছড়িয়ে দিয়ে হালকা করতে হবে। এজন্য স্কিল ডেভেলপমেন্ট করতে হবে ব্যবসায়ীদের। যেন অপব্যবহার না হয়। এজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, বিএনপি হচ্ছে ব্যবসাবান্ধব পার্টি। শেয়ারবাজার, ব্যাংক লুটপাট আর হবে না। বিএনপির সময় হয়নি। কেননা তখন দলীয়করণ ছিল না। এজন্য ব্যবসায়ীদের প্রস্তুত থাকতে হবে। এসব করতে হলে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। বিদেশীরা বিনিয়োগ বন্ধ রেখেছে এই অপেক্ষায়। সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…