মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নওগাঁর সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ


নিউজ ডেস্ক

নওগাঁর ধামুইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবি, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ধামুইরহাট উপজেলার সীমান্তবর্তী আগ্রাদ্বিগুন এলাকা দিয়ে গতকাল রাতের কোনো এক সময় ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে রাত ৩টার দিকে মহেশপুর এলাকা থেকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ধামুইরহাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ১০ জনের মধ্যে ৮ জন নারী ও ২ জন পুরুষ আছেন। তাঁদের বাড়ি নড়াইল, কিশোরগঞ্জ, ঢাকা ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, বিজিবির হস্তান্তর করা ওই ১০ নারী-পুরুষকে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তাঁদের দাবি করা পরিচয় যাচাই-বাছাইয়ের কাছ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…