মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রামুতে টমটমচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

কক্সবাজারের রামুতে এক টমটমচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) সকালে রামুর রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল (১৮) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এর আগে একই এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছিলেন। এ ঘটনার ১২ ঘণ্টা পার না হতেই একই এলাকায় মরদেহটি উদ্ধার করা হলো।

রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল করিম জানান, সকালে জেটি রাস্তা এলাকায় পানি চলাচলের নালায় সোহেলের মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। পাশে একটি টমটম পড়ে থাকতে দেখা যায়। নিহতের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেঁচানো ছিল।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি টমটম গাড়ি উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে কি হয়েছে এখনো জানা যায়নি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…