মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক


নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় একটি ভারতীয় ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দিনগত রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী। সমুদ্র থেকে জব্দ এফবি পারমিতা নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রোববার সকালে রওনা হয়েছে। সেটি বিকেল নাগাদ মোংলার দিগরাজে পৌঁছানোর কথা রয়েছে।

ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আর এসব জেলেদের বাড়ি ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে এ দেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা করা হবে। এরপর সোমবার সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডি নামক দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…