সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নদীতে ভেসে আসা ভারতীয় শিশুর মরদেহ হস্তান্তর


নিউজ ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে ভারত থেকে ভেসে আসা ভারতীয় শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানান পাটগ্রাম থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার।

উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী খুটাডাঙ্গা এলাকায় ধরলা নদী সংলগ্ন একটি খাল থেকে শঙ্খ দ্বীপ ঘোষ (৮) নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহের পরিচয় জানার জন্য ভারতের কাছে বার্তা পাঠায়। মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, মরদেহটি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার সুস্হিরহাটের বিশ্ব দ্বীপ ঘোষের ছেলে শঙ্খ দ্বীপ ঘোষ।

কারণ হিসেবে জানা যায়, নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় এই শিশুটি। মরদেহ হস্তান্তরের সময় ভারতের ময়নাগুড়ি থানার ইনচার্জ সুবাল ঘোষ, শঙ্খ দ্বীপ ঘোষের বাবা বিশ্ব দ্বীপ ঘোষ, পাটগ্রাম থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার, বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টের কমান্ডার আনজারুল ইসলামসহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…