রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দুই শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল


নিউজ ডেস্ক

বগুড়ার ধুনট উপজেলায় সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের শ্রেণিকক্ষে দুই শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ওই কেজি স্কুলে নার্সারি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৬০০ শিক্ষার্থী লেখাপড়া করে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিনোদন ডটকম নামে একটি ফেসবুক আইডিতে ১৪ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এরপরই তা ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কেজি স্কুলের একটি শ্রেণিকক্ষে দুজন ছাত্রী ও একজন ছাত্র রয়েছে। সেখানে একটি বেঞ্চে বসে একজন ছাত্র একজন ছাত্রীকে জড়িয়ে ধরে চুম্বন করছে। অন্য ছাত্রী পাশে বসে তা দেখছে।

এ বিষয়ে সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের পরিচালক শাহ আলম বলেন, ‌‘বিষয়টি আমিও ফেসবুকে দেখেছি। পুলিশকে ঘটনাটি অবগত করা হয়েছে। আপিত্তকর ওই ভিডিও দেখে ঘটনার সঙ্গে জড়িতে শিক্ষার্থীদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের শনাক্ত করা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে মৌখিকভাবে জানিয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…