সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিমানবন্দরে ৭ হাজার পিস ইয়াবাসহ মা-মেয়ে গ্রেফতার


নিউজ ডেস্ক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী মা ও মেয়েকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে সন্ধ্যায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তারা হলেন, রোজিনা বেগম (৪০) এবং তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ইউএস বাংলা ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টায় রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিনকে (২০) অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান- বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ও নিজেদের শরীরে ইয়াবা পরিবহন করছেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ইয়াবা উদ্ধার করা হয়। এরপর নারী পুলিশ সদস্যরা তাদের শরীর তল্লাশি করলে আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বিমানযাত্রী হিসেবে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা সব অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…