রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সীমান্তে মাদকসহ ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


নিউজ ডেস্ক

শেরপুর সীমান্তে ভারতীয় মদ, ফেনসিডিলসহ প্রায় ১৩ লাখ টাকার বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান।

বিজিবি সূত্র জানায়, শেরপুরের শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি।

পরে পরিত্যক্ত অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ, ৮৭ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৪৩০ পিস জনসন বেবি শ্যাম্পু, ১ হাজার ৬৮০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৯৬০ পিস নিভিয়া সফট ক্রিম জব্দ করতে সক্ষম হয় বিজিবি। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদক ও প্রসাধনী সামগ্রী মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে-কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…