রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ হারালেন দুই তরুণ


নিউজ ডেস্ক

বগুড়া সদর উপজেলার গোকুলে ঢাকা–রংপুর মহাসড়কে রেস করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাঘোপাড়া খেলাঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাঁচটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ মহাস্থানের দিকে যাচ্ছিলেন। তারা বেপরোয়া গতিতে রেস করছিলেন। একপর্যায়ে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একটি মোটরসাইকেলের আরোহী আবিদ হাসান (১৮) ও মো. জিহাদ সরকার (১৮) ঘটনাস্থলেই মারা যান। অপর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত আবিদ হাসান শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়া এলাকার ওয়াজেদ সরকারের ছেলে। জিহাদ সরকার একই উপজেলার মেঘাখর্দ্দ এলাকার মন্তেজার রহমানের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসে জানতে পারি, কয়েকটি মোটরসাইকেল রেস করছিল। দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত হয় এবং আরও দুজন আহত হন। মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।’

তিনি আরও জানান, নিহতদের স্বজনেরা কোনো অভিযোগ না করায় আবেদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…