রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অভিনব কায়দায় ফেনসিডিল বহন, নারীসহ ৩ কারবারি আটক


নিউজ ডেস্ক

শেরপুরে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের সোহেল রানা, দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের সুমি আক্তার ও একই উপজেলার মধ্য বাসিদেবপুর গ্রামের বৃষ্টি আক্তার।

জামালপুরের র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এ টি এম আমিনুল ইসলাম জানান, ভারত থেকে চোরাইপথে আনা ফেনসিডিল কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। পরে তাদের উপস্থিতি টের পেয়ে কারবারিরা কৌশলে সিএনজি দিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরে র‍্যাবের আরেকটি দল শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করে। এসময় কারবারিদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের আটক করে।

তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…