রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর আঞ্চলিক সড়কের হরিনগর মোড়ে ট্রাকের ধাক্কায় জাহানারা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। (৩০ নভেম্বর) রোববার বিকেল ৩টার সময় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় পাথরবোঝাই একটি ট্রাক জাহানারা বেগমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত জাহানারা বেগম শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের রইসুদ্দিনের স্ত্রী।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় যানটি ছেড়ে দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…