রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময়


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নাচোলের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন - নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল পৌর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবু, 

সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম, 

নাচোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম 

বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী,  নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহুরুল ইসলাম জহির, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন, নাচোল মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল আজিজ, হাবিবুল্লাহ শিপন ও সোহেল রানা। 

উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কাজে সাংবাদিকদের পরামর্শ অগ্রাধিকার পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…