নাসিম আলী,স্টাফ রিপোর্টার
প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি - শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস" ও ২৭তম " জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা সমাজসেবা কর্মকর্তা মোসাঃ উম্মে কুলসুম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, সিভিল সার্জন প্রতিনিধি রাকিবুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাহাদাত হোসেন মাসুদ বলেন, প্রতিবন্ধীদের ব্যাপারে সরকার আন্তরিক। কাজেই আমি জেলা প্রশাসক হিসেবে আমার সহযোগিতার কোন কমতি থাকবে না।