সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হাদিকে গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা


নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ উমর হাদিকে গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শুক্রবার রাত থেকে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি ৩৯টি অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, অপরাধীরা যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে সেই জন্য সারাদেশের সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।জেলায় দায়িত্ব পালন করছে দুইটি ব্যাটালিয়ন- চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ৫৩ বিজিবি ১৯টি এবং ৫৯ বিজিবি ২০টি অতিরিক্ত টহল দল মোতায়েন করেছে।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, অতিরিক্ত টহল টিম ও দুইটি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।অন্যদিকে, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…