রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন আল-মদিনা মার্কেটে ফিতা কাটার মাধ্যমে ক্লাবটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

নাচোলে কর্মরত বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। বিশেষ অতিথি ছিলেন নাচোল মহিলা কলেজ এর প্রভাষক মনিরুল ইসলাম,  সাংবাদিক কল্যাণ তহবিল সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, এড. গোলাম  জাকারিয়া, তোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ আহমেদ নাদিম,

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব এর উপদেষ্টা আব্দুর রহমান মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল প্রেসক্লাব সভাপতি নাসিম আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর সাত্তার, সহ-সভাপতি মতিউর রহমান সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,নাচোল প্রেসক্লাবের সভাপতি ওলিউল হক ডলার, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,নাচোল রিপোর্টাস ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, সহ-সভাপতি আতাউর রহমান, নাচোল মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কমল আহমেদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও মহৎ পেশা। এই পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। বক্তারা আরও আশা প্রকাশ করেন যে, নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব এলাকার মানুষের অধিকার ও সমস্যা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এ অনুষ্ঠানে নাচোলে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ক্লাবের মঙ্গল ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…