রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে কৃষকদের প্রনোদনার সার-বীজ ও উপকরণ বিতরণ


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার ও প্রদর্শনীর সার, বীজ ও উপকরণ বিতররণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার এক হাজার তালিকাভূক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদনা ও প্রদর্শনীর সার, বীজ ও সংরক্ষণ উপকরণ বিতররণ কর্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার রাকিবুল আলমসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, ২০২৫-'২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় হাইব্রীড ও উফশী ধান এবং গম বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও উপকরণ বিতরনী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও জানান, ১০০ জন কৃষকের প্রতিজনকে ২ কেজি হাইব্রীড ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। আবার ৮০০ জন কৃষক ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার পাবেন। অন্যদিকে ১০০ জন কৃষকের প্রত্যেকে ২০ কেজি গমবীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, ৭ কেজি জিপসাম,  বীজ সংরক্ষনের জন্য ড্রাম ৩ টি ও একটি সাইনবোর্ড প্রদান করা হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…