সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে A-EMPOWER প্রকল্পের আয়োজনে চলচ্চিত্র উৎসব উদযাপন


আব্দুল কাদির

৮ ডিসেম্বর বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা  কার্যালয়ে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্পের উদ্যোগে জার্মান ডক্টর্স-এর আর্থিক সহায়তায় এক আনন্দময় ও আড়ম্বরপূর্ণ  পরিবেশে চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়।


দিনব্যাপি এ আয়োজনে কিশোর-কিশোরীদের পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, শিক্ষক, অভিভাবক, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, মানসিক স্বাস্থ্য পরামর্শক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি ভলান্টিয়ারসহ আরো অনেকে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা অত্যন্ত আনন্দের সাথে বিভিন্ন ধরণের শিক্ষনীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনি উপভোগ করেন। উক্ত চলচ্চিত্র

উৎসবে বক্তব্য প্রদান করেন জনাব শুকলাল বৈদ্য, উপপরিচালক জেলা পরিবার পরিকল্পনা, চাঁপাইনবাবগঞ্জ । তিনি বলেন,“চলচ্চিত্র হলো সমাজের প্রতিচ্ছবি এবং এই সমাজের এক তৃতীয়াংশ হলো কিশোর-কিশোরী। আজকের উদযাপনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব এবং গ্রিনহাউস গ্যাস কীভাবে নিয়ন্ত্রণ করা যায়—এসব গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি এ-এমপাওয়ার প্রকল্পকে আন্তরিক সাধুবাদ জানান।”

অত্র জেলার নাচোল উপজেলার  জনপ্রতিনিধি জানান, “বাল্যবিবাহ এবং মাদক এই দুই হলো কিশোর-কিশোরীদের জন্য অভিশাপ স্বরূপ। ডাসকো ফাউন্ডেশন আজিকের এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে ছেলে মেয়েদের সাথে সাথে আমাদেরও সচেতন করছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যান্য উপজেলা এবং স্কুলগুলোতেও এই চলচ্চিত্র উৎসব আয়োজন করার জন্য এ-এমপাওয়ার প্রকল্প, ডাসকো ফাউন্ডেশনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।” চমৎকার এই আয়োজনের জন্য তিনি ডাসকো ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্প ২০২৪ সাল থেকে কিশোর-কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, তাদের ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নের জন্য কাজ করছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…