রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকার বিষয় বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, রাজশাহী বিভাগের উদ্যোগে শনিবার দিনব্যাপী এ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ চত্বরে আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মেহেদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ এমরান হোসেন। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ হায়দার রফিক সরকার, মোহাম্মদ মোজাম্মেল হকসহ সংগঠনের রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, মানবাধিকার কর্মী, সমাজকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, দিনব্যাপী এই সম্মেলনের মাধ্যমে মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…