রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশিকে পুশ-ইন, আটক করেছে বিজিবি

বিভিষণ বিওপি বিজিপি

মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচজন বাংলাদেশিকে পুশ-ইন করেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর আওতাধীন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ বিওপি সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে দায়িত্বরত বিজিবি সদস্যরা পুশ-ইনকৃতদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিভিষণ বিওপির সদস্যরা তাদের হেফাজতে নেন।

আটক পুশ-ইনকৃত ব্যক্তিদের পরিচয়—
কামরুল লস্কর (৪৬), পিতা: মৃত শহিদ লস্কর;
মো. সাদ্দাম লস্কর (২২), পিতা: কাশরুল লস্কর;
মোছা. লিপি লস্কর (৪০), স্বামী: কামরুল লস্কর;
মোছা. ফিরোজা (১৬), পিতা: মো. কামরুল লস্কর।

তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার খরেলা ইউনিয়নের জামিল ডারা গ্রামে।

অপর আটক ব্যক্তি মো. হায়দার সরদার (২৩), পিতা: মো. আশরাফুল। তার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নাইলো পোস্ট এলাকার কাটা দূরে গ্রামে।

এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও পুশ-ইনের বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন