রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

সোমবার ২৯ ডিসেম্বর সকাল ১০:৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে 'আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা' অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রাব্বানী সরদার। 

সভার শুরুতেই পূর্ববর্তী মাসিক মিটিং এর রেজুলেশন পড়ে শুনান সভার সভাপতি মোঃ গোলাম রব্বানী সরদার। 


 সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, নাচোল অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগন।

সভায় নাচোল পৌরসভার পানির সু-ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নাচোল বাজারের যানজট নিরসন, দ্রব্যমূল্য মনিটরিং, ভেজাল খাদ্যদ্রব্য মনিটরিং, হাট ইজারাদারদের খাজনার তালিকা, মুদি দোকানের বিভিন্ন পণ্যের মূল্য তালিকা, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়, মাদক দ্রব্যের উপর। অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, নাচোলে কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবেনা। এ বিষয়ে তিনি সকলের কাছে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে আগামী আইনশৃঙ্খলার মাসিক মিটিং যথাসময়ে অনুষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…