রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে ছিন্নমূল ও শীতার্তদের পাশে উপজেলা প্রশাসন

শীতবস্ত্র বিতরণ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ছিন্নমূল, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মাহমুদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শীতার্ত ও দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ভোলাহাট উপজেলার ফুটানীবাজার ও বড়গাছি বাজার এলাকায় হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।

এর আগেও ভোলাহাট উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা, বাজার এলাকার নাইট গার্ডসহ প্রকৃত শীতার্ত, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তার এই কার্যক্রমে কেউ যেন বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

এ বিষয়ে ইউএনও শাহীন মাহমুদ জানান, “প্রকৃত অর্থে যারা অসহায় এবং এই কনকনে শীতে যাদের গরম কাপড়ের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে শীতবস্ত্র প্রদান করা হবে। ভোলাহাট উপজেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…